top of page

লোহার অভাব জনিত অ্যানেমিয়া (Iron - Deficiency Anemia)

লোহা(Iron) হিমোগ্লোবিন তৈরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। শুধু তাই নয়, এটি চামড়া(Skin), চুল(Hair), নখ(Nails) এবং সুস্থ সেল(Healthy Cells) রক্ষণাবেক্ষণে অপরিমেও ভূমিকা পালন করে। সাধারনতঃ কোনো কারনে দীর্ঘস্থায়ী রক্তক্ষরন ঘটলে লোহার অভাব জনিত রক্তাপ্লতার সম্ভাবনা থাকে। 

​

মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরন অথবা

লোহার অভাব জনিত রক্তাল্পতার কারণ ঃ

  • ক্রিমি জনিত রক্তাল্পতা (Hookworm infection) 

 ক্রিমি থেকেও রক্তাল্পতা হয়। সাধারনত খালি পায়ে মাঠে-ঘাটে হাঁটলে ক্রিমির ডিম চামড়া দিয়ে শরীরে প্রবেশ করে। পরে মলদ্বার দিয়ে রক্তক্ষরন হয়ে রক্তাল্পতা হয়। এই ধরনের রক্তাল্পতা গ্রামাঞ্চলেই বেশি হয়ে থাকে। 

  • গ্যাস্টিক আলসার  

আলসারের(Ulcers) ফলে মলদ্বার দিয়ে অধিক রক্তক্ষরনের ফলে রক্তাল্পতা হয়। 

  • মাসিক বেশি হলে ( Menorrhagia ) 

  • মলদ্বার থেকে রক্তক্ষরন ( Bleeding Piles)

  • অ্যানটাসিট অ্যবিউস (Antacid abuse) ধরা যাক কোন মানুষ বছরের পর বছর, মাসের পর মাস গ্যাসের ওষুধ ( Antacid ) খেয়ে চলেছেন। তার কিন্তু এই ধরনের রক্তাল্পতা হবার সম্ভাবনা থাকবে।.... কিভাবে

আমাদের খাবারের সাথে যে আয়রন শরীরে যায়, সেটা শরীরে ঢোকার জন্য পাকস্থলীতে অ্যাসিডিক মিডিয়ামের প্রয়োজন হয়। যদি কেউ দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেয়ে যান তাহলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমান কমে যায়। সেক্ষেত্রে আয়রন শরীরে ঢুকতে পারে না, বাঁধা পায়। ফলত লোহার অভাব জনিত রক্তাল্পতার সম্ভাবনা বেড়ে যায়। 

​

উপসর্গ এবং চিকিৎসা

এই ধরনের রক্তাল্পতায়

  • চামড়া ফ্যাকাসে বা হলুদাভ হয়ে যেতে পারে

  • অতিরিক্ত ক্লান্তি বোধ করতে পারে

  • শ্বাসকষ্ট, বুকে ব্যথা হতে পারে

  • মাথা ব্যাথা, গলা ব্যথা হতে পারে

  • ভঙ্গুর নখ এবং চুল পড়ে যেতে পারে  

 আমরা সম্পূর্ন রক্ত গননা(Complete Blood Count (CBC)) র মাধ্যমে এই রোগ সম্বন্ধে অবগত হতে পারি।

ভাবতে হবে

ভারতে প্রায় ৫৭ শতাংশ মহিলা এবং ৬৭ শতাংশ শিশু এই লোহার অভাব জনিত রক্তাল্পতার  স্বীকার। ৫২.২ শতাংশ গর্ভবতী মহিলা সঠিক মাত্রায় লৌহ সমৃদ্ধ খাবারের অভাবে রক্তাপ্লতায় ভোগেন। সামগ্রিক ভাবে ভারতে ৫৪ শতাংশ জনগনের মধ্যে এই রক্তাল্পতা দেখা যায়। ​দেশের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বহুুগুন সক্রিয় করতে পারলেই এই সমস্যার কিছুমাত্র সমাধান সম্ভব। 

Get Social

  • Facebook
  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page